ব্রেকিং নিউজ
ঈশ্বরদীতে কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের চালান ফারাক্কা চুক্তি নবায়নে জিয়াউর রহমানের নীতি অনুসরণের কথা বললেন পানি সম্পদ প্রতিমন্ত্রী নেত্রকোনায় বাকিতে সিগারেট না দেওয়ায় দোকানে পেট্রোল ঢেলে আগুন, দগ্ধ দোকানি সিটি ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ইইই বিভাগের পুনর্মিলনী, স্মৃতিচারণে মুখর ক্যাম্পাস পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বারসিকের ক্যাম্পেইন সুনামগঞ্জে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি
×

উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি
প্রকাশ : ৩/১০/২০২৬, ৬:০৬:১৩ PM

ফারাক্কা চুক্তি নবায়নে জিয়াউর রহমানের নীতি অনুসরণের কথা বললেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

ফারাক্কা চুক্তি নবায়নের ক্ষেত্রে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের অনুসৃত নীতিকে সামনে রাখা হবে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

ফারাক্কা চুক্তি নবায়নের ক্ষেত্রে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের অনুসৃত নীতিকে সামনে রাখা হবে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।শনিবার (৩ অক্টোবর) সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ডাকবাংলো এলাকায় নদী ও পরিবেশবাদী সংগঠন নোঙর বাংলাদেশের আয়োজনে মহানন্দা নদী এলাকায় ‘নোঙর রিভার ক্যাম্প’-এর কার্যক্রম উদ্বোধন ও নদী এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আন্তঃসীমান্ত নদীর পানির হিস্যা প্রসঙ্গে পানি সম্পদ প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের ৫৪টি এবং মিয়ানমারের তিনটি আন্তঃসীমান্ত নদী রয়েছে। এসব নদীতে বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে সরকার কাজ করছে।ফারাক্কা চুক্তির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ৩০ বছর মেয়াদি এ চুক্তির মেয়াদ শেষ হওয়ার প্রেক্ষাপটে নতুন করে চুক্তি নবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে একটি কারিগরি কমিটি কাজ করছে বলেও জানান তিনি।নদী ও খাল উদ্ধারে কোনো ধরনের দলীয় পরিচয় বা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি বিবেচনা করা হবে না জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, দেশের যেসব নদী, খাল ও জলাশয় খনন ও পুনরুদ্ধার করা হয়েছে, সেগুলো পুনরায় দখলের কোনো সুযোগ দেওয়া হবে না।

তিনি আরও বলেন, আন্তঃসীমান্ত নদীগুলোতে বাংলাদেশের ন্যায্য পানির হিস্যা নিশ্চিত করার পাশাপাশি নদী ও জলাশয় রক্ষা এবং দখলমুক্ত রাখার বিষয়ে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে।এর আগে মহানন্দা নদীর সীমান্তবর্তী এলাকা পরিদর্শন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী। পরে আয়োজকদের হাতে ‘নোঙর রিভার ক্যাম্প’-এর পতাকা তুলে দিয়ে কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন তিনি।পরে তেঁতুলিয়া উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন প্রতিমন্ত্রী।


আয়োজকরা জানান, ‘নোঙর রিভার ক্যাম্প’-এর কার্যক্রম পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জেলায় পরিচালিত হবে। এর ধারাবাহিকতায় কর্মসূচিটি টেকনাফে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।অনুষ্ঠানে পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক এম. এ. মজিদ, তেঁতুলিয়ার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আকাশ, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, নোঙর বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুমন সামস, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সদস্য দিন মোহাম্মদ খান, সালাউদ্দীন প্রধান ও নাসির খান মিন্টুসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মী ও পরিবেশকর্মীরা উপস্থিত ছিলেন।